চলে গেলেন অমলা শঙ্কর - The News Lion

চলে গেলেন অমলা শঙ্কর



চলে গেলেন  অমলা শঙ্কর।  কিছুদিন আগেই কেটেছে তাঁর জন্মবার্ষিকী। তবে জীবন এবং মৃত্যু  এভাবেই পাশাপাশি চলে।  শুক্রবার ২৪ শে জুলাই দেশের জনপ্রিয় ব্যালেরিনা অমলা শঙ্কর প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১।  বাবা অক্ষয় কুমার নন্দী চেয়েছিলেন মেয়েটা গ্রাম আর প্রকৃতির মধ্যে উৎসাহ পাক, আনন্দ খুঁজে নিক। কিন্তু বিধাতার ইচ্ছা খানিক অন্য রকমই ছিল। মেয়েটি মাত্র এগারো বছর বয়সে প্যারিসে যায় ইন্টারন্যাশনাল কলোনিয়াল এক্সিবিশন দেখতে। সেখানেই আলাপ হয়ে যায় উদয় শঙ্কর আর তাঁর পরিবারের সঙ্গে। জীবনটাই বদলে যায়। মেয়েটির নাম অমলা১৯১৯ সালের ২৭ জুন তাঁর জন্ম।




প্যারিসে তিনি যখন গিয়েছিলেন তখন তিনি একেবারেই ফ্রক পরিহিতা এক কন্যা। উদয় শঙ্করের মা হেমাঙ্গিনী দেবী তাকে শাড়ি উপহার দেন। অমলা নাচের ট্রুপে যোগ দেন। সারা বিশ্বেই পারফর্ম করে বেড়াতে থাকেন। ১৯৩৯ সালে তিনি যখন ডান্স ট্রুপের সঙ্গে চেন্নাইয়ে রয়েছেন, তখনই তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসে। ১৯৪২ সালে উদয় শঙ্কর বিয়ে করেন অমলাকে। সেই বছরই ডিসেম্বরে জন্মগ্রহণ করে তাঁদের প্রথম সন্তান আনন্দ শঙ্কর। আর কন্যা মমতা শঙ্করের জন্ম হয় ১৯৫৫ সালের জানুয়ারিতে। নৃত্য দম্পতি হিসেবে উদয়-অমলা শঙ্করের জুড়ি মেলা ভার। ১৯৭৭ সালে প্রয়াত হন উদয় শঙ্কর। পরবর্তী সময়ে তাঁদের নৃত্যের ধারা বয়ে নিয়ে চলেছেন কন্যা মমতা শঙ্কর এবং পুত্রবধূ তনুশ্রী শঙ্কর।


২০১১ সালে অমলা শঙ্করকে বঙ্গ বিভূষণ পুরষ্কারের দ্বারা সম্মানিত করা হয়৷ মমতা শঙ্কর জানিয়েছেন, “৯২ বছর বয়সেও মা একটি নৃত্যনাট্যে পরিবেশনা করেছিলেন৷ নৃত্যনাট্যটির নাম ছিল, ‘সীতা স্বয়ম্ভর’৷ রাজা জনকের চরিত্রে অভিনয় করেছিলেন অমলা শঙ্কর৷ ২০১১ সালেই মা আরেকটি নৃত্যনাট্যে ‘মিসিং ইউ’তেও অংশগ্রহণ করেন৷ ‘মিসিং ইউ’-র কম্পোজার করেছিলেন আনন্দ শঙ্কর৷”    অমলা শঙ্করের জামাই চন্দ্রোদয় ঘোষ জানান, নাচ ছাড়াও অমলা শঙ্করের আরেকটি জগৎ রয়েছে৷ তিনি ছবি আঁকতে পছন্দ করেন৷ ছবি আঁকার বিষয়ে তিনি কোনও প্রশিক্ষণ নেননি৷ উদয় শঙ্করের নৃত্য পরিবেশনার বিভিন্ন মুহূর্তই তাঁর আঁকায় ফুটে উঠেছে৷ তবে তিনি তুলি দিয়ে ছবি আঁকেননি৷ কখনও আঙুল দিয়ে, কখনও টুথপিক দিয়েই এঁকেছেন ছবিগুলি৷ এমনকি ঝাঁটার কাঠি আর নখ দিয়েও চিত্রের সূক্ষ্ম কাজগুলি সম্পন্ন করেছেন৷ তাঁর কিছু চিত্র কয়েকটি নাটকেও ব্যবহৃত হয়েছে৷ যেমন ‘লাইফ অফ বুদ্ধ’ এবং ‘রামলীলা’৷       




অমলা শঙ্কর প্রথমবার স্টেজে পারফর্ম করেন ১৯৩১ সালে, বেলজিয়ামে৷ ‘কালীয় দমন’ এ ‘কালীয়’র চরিত্র ফুটিয়ে তুলতে নৃত্য পরিবেশন করেন তিনি৷ এরপর কলকাতায় ফিরে তিনি একটি বইও লেখেন৷ সেখানে তিনি তাঁর ইউরোপ ঘোরার কথা লিখেছিলেন৷  অমলা শঙ্কর প্রথমবার স্টেজে পারফর্ম করেন ১৯৩১ সালে, বেলজিয়ামে৷ ‘কালীয় দমন’ এ ‘কালীয়’র চরিত্র ফুটিয়ে তুলতে নৃত্য পরিবেশন করেন তিনি৷ এরপর কলকাতায় ফিরে তিনি একটি বইও লেখেন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.