বাসনে করেই নদী পার হয়ে হাসপাতালে গর্ভবতী মহিলা - The News Lion

বাসনে করেই নদী পার হয়ে হাসপাতালে গর্ভবতী মহিলা




হৃদয় বিদারক ঘটনা। ছত্তিশগড়ের বিজাপুরের গোরলায় রাস্তা বা কোনও ব্রিজ না থাকায় মারাত্মক ঝুঁকি নিয়েই গর্ভবতী এক মহিলাকে বাসনে চাপিয়ে ১৫ কিমি দূরের হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানিয়েছে পরিবার। তাঁরা চিকিৎসা ব্যবস্থার গাফিলতিরও অভিযোগ তুলেছেন। গত সপ্তাহে এঘটনা ঘটলেও সম্প্রতি তা সামনে এসেছে।



মিনাকাপল্লীর বাসিন্দা হরিশ ইয়ালামের স্ত্রী লক্ষ্মী মিনুরে তার বাপের বাড়ি গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেখানে প্রসব বেদনা উঠলে বাসনে করে নদী পার করে লক্ষ্মীকে ভোপালপট্টনম কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। তাঁর বোন জানিয়েছে, তাঁকে ১৫ কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন তিনি প্রসব বেদনা অনুভব করেন। কিন্তু ডাক্তার ও নার্সরা জানান এখনও ডেলিভারির সময় হয়নি। এরপর তাঁরা নিজেদের ডিউটি শিফট শেষ করে চলে যান। পরের শিফটের চিকিৎসক কয়েক ঘন্টা পরে আসেন। অবশেষে সন্তানের জন্ম দেয় লক্ষ্মী।



 ব্লক মেডিকেল অফিসার (বিএমও), ভোপালপট্টনম, অজয় ​​রামটেক আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় চিকিত্সক ও নার্সকে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় পদক্ষেপ নিতে উচ্চতর কর্মকর্তাদের কাছেও চিঠি পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। 





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.