লকডাউনে চরম আর্থিক সংকটে গহনা শিল্পীরা - The News Lion

লকডাউনে চরম আর্থিক সংকটে গহনা শিল্পীরা





অরূপ অধিকারী ;   রয়েছে পর্যাপ্ত কাঁচামাল,শ্রমিকের অভাব নেই, কিন্তু তৈরি করা গয়না বিক্রি না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন গয়না শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও ব্যবসায়ীরা। উত্তর ২৪  পরগনা জেলার গাইঘাটা ব্লকের ইছাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরনগর লাগোয়া বড়া বাগান পাড়া গ্রামের প্রায় ২০০ পরিবার গহনা তৈরীর  শিল্পের সঙ্গে যুক্ত।






এই গ্রামে কমবেশি প্রায় ৯০০ শ্রমিক কাজ করেন। গড়ে শ্রমিকরা দৈনিক ২০০  টাকা পর্যন্ত আয় করেন। গত ৪০ বছর ধরে এইভাবে কাজ করে আসছেন গহনা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা।  গহনা গ্রাম নামে পরিচিত এই বড়া বাগানপাড়া গ্রাম।





 গ্রামের পুরুষদের সাথে মহিলারা বাড়ির কাজের অবসর সময়ে বাড়িতে বসে গয়না তৈরি করেন, কাঁচামাল সরবরাহ করেন মহাজনরা। আগে ব্রোঞ্চ,কাঁসা, পিতল দিয়ে মেয়েদের সাজের জিনিস তৈরি হতো। বর্তমানে চাহিদা বেড়েছে সিটি গোল্ডের।







কিন্তু সমস্যা দেখা দিয়েছে করোনা ভাইরাস লকডাউনে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে এই শিল্প। কিছুদিন আগে লকডাউন শিথিল হওয়ায় আস্তে আস্তে কিছু কিছু বাড়িতে মহিলা শ্রমিকরা গয়না তৈরি করছেন, কিন্তু ট্রেন বাস সেভাবে চালু না হওয়ায় মহাজনরা মাল বিক্রি করতে পাচ্ছেন না ফলে মুখ থুবড়ে পড়েছে এই শিল্প।






কলকাতার বড়বাজার থেকে কাঁচামাল এনে   গহনা তৈরি করে  সেগুলি আবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিত। গত কয়েক মাসে কাজ বন্ধ থাকায় ভেঙে পড়েছে গ্রামের অর্থনীতি, গ্রামের মধ্যে পাইকারি দোকান গুলি বন্ধ রয়েছে, মহাজনদের কাছে লক্ষ লক্ষ টাকার   গহনা পড়ে রয়েছে, এরকম অবস্থা চলতে থাকলে আগামী দিনে এই গ্রামের কুটির শিল্প টি আস্তে আস্তে হারিয়ে যাবে।। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.