সৌরভের জন্মদিনে শুভেচ্ছার ঢল ক্রিকেটারদের - The News Lion

সৌরভের জন্মদিনে শুভেচ্ছার ঢল ক্রিকেটারদের



সৌরভকে শুভেচ্ছা সচিনের 

সৌরভের জন্মদিনে অন্যদিকে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারা শুভেচ্ছা জানিয়েছেন। মহারাজকে শুভচ্ছা জানিয়ে ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর লেখেন, 'হ্যাপি বার্থ ডে দাদি। আশা করি মাঠের পার্টনারশিপের মতো, মাঠের বাইরেও আমাদের পার্টনারশিপ দারুণ ছন্দের এগোবে। জন্মদিনের শুভেচ্ছা নিও। '

ভি ভি এস লক্ষ্ণণ 

যা লিখলেন জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ভি ভি এস লক্ষ্মণ লিখেছেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় আরও অনেক সাফল্যের শিখর ছুঁয়ে দেখুক, এই আশাই রাখি। আগামী দিনগুলো আরও ভালো কাটুক।'  

মহম্মদ কাইফ 

যা লিখলেন সৌরভের অধীনে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের নায়ক মহম্মদ কাইফ জন্মদিনের টুইট শুভেচ্ছায় লিখেছেন, 'ব্যাটসম্যান থেকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক, সেখান থেকে আজ ভারতীয় ক্রিকেটের রূপকার। আমার দেখা সেরা অধিনায়ক, মেন্টরকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।'  


আইসিসির টুইট 

টুইটে সৌরভকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। পোস্টে লেখা হয়েছে, '১০, ০০০ ওডিআই রানের মাইলস্টোনে তৃতীয় দ্রুততম, বিশ্বকাপের রানার্স অধিনায়ক, বিদেশের মাটিতে ২৮ টেস্টে ১১ জয়। ভারতের সফলতম অধিনায়ককে জন্মদিনে অনেক শুভেচ্ছা। ' 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.