সোনার দামে পতন অব্যাহত - The News Lion

সোনার দামে পতন অব্যাহত






সোনায় বিনিয়োগ বড় ঝুঁকি হতে শুরু করে দিয়েছে। গত কয়েক সপ্তাহে সোনার দামে উত্থান অর্থনীতিকে চাঙ্গা করতে পারে বলে মনে হলেও, এবার এ সপ্তাহের প্রথম থেকেই পতনমুখী সোনা।সোনার দাম এদিন ০.১৯ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে ৯৫ টাকা করে কমেছে। যার জেরে গোল্ড ফিচার্স এদিন ১০ গ্রামে ৪৮, ৭০৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।







রুপোর দাম এদিন ফের ডুবন্ত। নিচের দিকেই এদিন নেমেছে রুপোর দাম। এদিন রুপোর দাম ০.২৬ শতাংশ কমেছে। ফলে ১ কেজি রুপোতে দাম কমেছে ১১২ টাকা। ফলে রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ! কেজিতে ৫০ হাজার টাকার আশপাশে। 






এদিন সিলভার ফিচার্স ছিল ১ কেজিতে ৫০,০৯০ টাকা।এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৪৯,১৭০ টাকা ছিল। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম ৪৭,৮৭০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।





চেন্নাইতে সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৫০, ৯৯০ টাকা। করোনায় জেরবার মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৭, ৬০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৪৮,৭০০ টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.