করোনা নিয়ে সতর্কবার্তা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী - The News Lion

করোনা নিয়ে সতর্কবার্তা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী



অন্যান্য রাজ্যের ন্যায় অসমেও মারাত্মক হারে বাড়ছে করোনা সংক্রমণ। বিস্তার দেখে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির সাধারণ মানুষদেরকে সতর্কবার্তা দিয়েছেন। গুয়াহাটিতে শেষ ১০ দিনে করোনা সংক্রমণ হয়েছে ২৭০০ ।




 অসমে করোনার প্রথম হানা দিয়েছিল ৯৬ দিন আগে। এখন সেখানে করোনা সংক্রমণ পৌঁছেছে ৩১ হাজারে। স্বাস্থ্যমন্ত্রী একটি নিউজ কনফারেন্সে বলেন, এটা এখন কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে। গুয়াহাটি এখন মহামারির মধ্যে প্রবেশ করেছে, দিনে দিনে এটি আরও বাড়তে থাকবে। 





রবিবার গুয়াহাটিতে সর্বোচ্চ হারে করোনা সংক্রমণ ধরা পড়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৭৭৭ জন। সারা অসম জুড়ে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২০০ মানুষ। শেষ ১০ দিনে মোট আক্রান্ত ৪৯৪৫ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.