সংক্রমণের ভয়ে খুলছে না তাজমহল
করোনা সংক্রমণের ঝুঁকির কথা মাথায় রেখেই তাজমহল খোলার পরিকল্পনা বাতিল করেছে সরকার। করোনার জেরে ১৬ মার্চ থেকে দেশের সমস্ত স্মৃতি সৌধগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এরপর দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় পরে বলা হয় খুলতে চলেছে সৌধগুলি।
তবে আনলক ১.০ এ বেশ কয়েকটি স্মৃতি সৌধ খোলা হয়েছিল। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানিয়েছিলেন, ৬ জুলাই থেকে দেশের সমস্ত স্মৃতিসৌধ খুলে দেওয়া হচ্ছে।
তবে করোনার পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।
Post a Comment