ফের সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ - The News Lion

ফের সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ




সোমবার সাতসকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।



 লাদাখের কার্গিল থেকে ৪১১ কিমি দূরে এই ভূমিকম্পের উৎসস্থল বলে চিহ্নিত করা গেছে বলে জানানো হয়েছে। সকাল ৭ টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।




মাটি থেকে ১৫০ কিমি গভীরে ছিল উৎপত্তিস্থল।  উল্লেখ্য, রবিবারও কেঁপে উঠেছিল কার্গিল এলাকা। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৪.৭। ভারতীয় সময় অনুসারে ভোর ৩ টে ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.