এই ঈদেও গান গাইবেন ড. মাহফুজুর রহমান! - The News Lion

এই ঈদেও গান গাইবেন ড. মাহফুজুর রহমান!




ঢাকা প্রতিনিধি : প্রতি বারের মতো এবার ঈদেও গান শোনাবেন বাংলাদেশের টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় থাকছে তার একক সঙ্গীতানুষ্ঠান।গত কয়েক বছরের মতো এবারের অনুষ্ঠানেও বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন মাহফুজুর রহমান।





তবে করোনার কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে তাকে।





করোনার কারণে ঘরবন্দী দর্শকদের একঘেঁয়েমি কাটাতে তার অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছে।উল্লেখ্য, মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে।





এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের দুই ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।




সর্বশেষ গেল রোজা ঈদে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান করেন ড. মাহফুজুর রহমান।তার গান গাওয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক চলে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে অনেক ট্রল হয়েছে। তবুও তিনি গান গাইতে বা গায়ক হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্যবোধ করেন এবং গান গাওয়া অব্যাহত রাখেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.