বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ - The News Lion

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।আজ বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।






নানা সমালোচনার মুখে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পলন করে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।






আজ তার পদত্যাগপত্র গৃহীত হয়। তাই আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।প্রসঙ্গত, চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.