প্রয়াত রাণা সেন
প্রয়াত
হলেন জনপ্রিয় পরিচালক রাণা সেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর
প্রকাশ্যে আসে। জানা যাচ্ছে বুধবার রাত ১টা নাগাদ মৃত্যু হয় পরিচালকের। হৃদরোগে
আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে
অভিনয়জগতে।
টলিপাড়ার অভিনেতারাও শোক প্রকাশ করেছেন রাণা সেনের মৃত্যুতে। রাণা
সেন বেশ কিছু বাংলা ও ওড়িয়া টেলিভিশন ধারাবাহিক ও ছবির পরিচালনা করেছেন। জানা
যাচ্ছে তার শারীরিক সেভাবে কোনো অসুস্থতা ছিল না। বুধবার সকাল থেকে সুস্থ ছিলেন
রাণা সেন। এমনকি ফেসবুকে বেশ কিছু পোস্ট করেছিলেন বুধবার।
অভিনেত্রী
সুদীপ্তা চক্রবর্তী রাণা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘রোজ মৃত্যুর খবর,রোজ। আর ভালো লাগছে না। আর
পারা যাচ্ছে না। রাণা সেন আর নেই। আমি শেষ যে ছবিটা শুটিং করলাম সেটি ওঁর পরিচালিত
ছিল। ছবিটা এখনও মুক্তি পায়নি। এটা অবিশ্বাস্য। এবার এটা আমার উপর খুব খারাপ
প্রভাব ফেলছে। আমাদের সবার উপরেই।

Post a Comment