তল্লাশি চালাতে গিয়ে এসপি সহ ৮ জন পুলিশ কর্মী নিহত
দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে প্রাণ হারালেন এসপি সহ ৮ জন পুলিশ কর্মী। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। জানা গিয়েছে বিকাশ দুবে নামে এক ব্যক্তিকে খুঁজে পুলিশের দলটি কানপুর দেহাতের শিবলী থানা এলাকার বিকরু গ্রামে অভিযান চালাতে গিয়েছিল। বিকাশ দুবের বিরুদ্ধে সন্তোষ শুক্লা নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে ২০০১ সাল থেকে।
আর এই তল্লাশি অভিযান চালানোর সময় দুষ্কৃতীদের গুলির সামনে পড়ে পুলিশ বাহিনী। প্রাণ হারান এসপি দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশ সদস্য। এসএসপি ও আইজি ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, ফরেনসিক দল এলাকায় পরীক্ষা চালাচ্ছে। ডিএসপি দেবেন্দ্র মিশ্র ছাড়াও মহেশ জাদব, এছাড়া একজন সাব ইন্সপেক্টর ও ৫ পুলিশ কনস্টেবল দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। সূত্র জানাচ্ছে, গুলিতে আহত হয়েছেন আরও ১২ জনের বেশি পুলিশ কর্মী।
সূত্র মারফত খবর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে এনিয়ে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। ঘটনায় নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
Post a Comment