সুশান্তের মৃত্যুতে এবার বনশালিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
কিছুদিন আগে নিজের ফ্লাটে আত্মঘাতী হন সুশান্ত সিং রাজপুত। তারপর থেকেই তাঁর মৃত্যু ঘিরে দানা বাঁধছে নানা জল্পনার , উঠছে একাধিক প্রশ্ন। সুশান্তের মৃত্যুর ঘটনায় এখনও অবধি ২৮ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ।
সুইসাইড কতটা স্বতপ্রনোদিত তা নিয়েও তদন্ত করছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই প্রযোজক-পরিচালক করণ জোহর থেকে আরও অনেক নামজাদা ব্যাক্তিত্বরা কাঠগড়ায় উঠেছেন।
তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ।
Post a Comment