প্রয়াত জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান
ফের এক বড়সড় ধাক্কা মুম্বই সিনেমা ইন্ডাস্ট্রিতে। দুসংবাদ যেন কোনও ভাবেই পিছু ছাড়ছে না। বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হন জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান।
জানা গিয়েছে, হৃদরগে আক্রান্তে হয়ে মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। বহুদিন ধরেই তিনি শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন।
ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। এরপরই বৃহস্পতিবার রাত ১:৫২ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
Post a Comment