বাংলাদেশে করোনা টেস্ট নিয়ে জালিয়াতি, ডা. সাবরিনা গ্রেপ্তার
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসের নমুনা টেস্ট না করেই রিপোর্ট দেওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক সাবরিনা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঢাকার তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তদন্তে জেকেজির প্রতারণার সঙ্গে ডা. সাবরিনা আরিফের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেকেজির বিরুদ্ধে অভিযোগ, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল এবং নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিত।

Post a Comment