বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬৬ - The News Lion

বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬৬





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৩৫২ জন কোভিড রোগী মারা গেলেন। একই সময়ে ২ হাজার ৬৬৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত হলো ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৮০ জন এবং মোট সুস্থ ৯৩ হাজার ৬১৪ জন।






আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ।




প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.