অভিনেতা অনুপম খেরের পরিবারে পৌঁছে গেলো করোনা - The News Lion

অভিনেতা অনুপম খেরের পরিবারে পৌঁছে গেলো করোনা





এবার বলিউড  অভিনেতা অনুপম খেরের পরিবারে পৌঁছে গেলো করোনা  ভাইরাস। অভিনেতা নিজে টুইট করে জানিয়েছেন তাঁর মা দুলারি, ভাই রাজু এবং ভাইয়ের স্ত্রী রিমা করোনা ভাইরাসে আক্রান্ত। যদিও অনুপম খেরের করোনার  রিপোর্ট নেগেটিভ এসেছে।





অভিনেতা টুইটারে পোস্ট করা ভিডিওতে বলছেন তাঁর রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর পরিবারের কয়েকজন সদস্য ততটা সৌভাগ্যবান নন। অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের বউ এবং ভাইঝি  করোনা  পজিটিভ বলে তিনি জানিয়েছেন। তবে প্রত্যেকের অবস্থা স্থিতিশীল এবং তাঁদের সকলের মধ্যেই করোনার  সামান্য উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন অনুপম খের।







তবে অনুপম খেরের মা দুলারিকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে ন। অনুপম জানিয়েছেন বিগত কয়েক দিন ধরে তার মায়ের শরীর ভালো যাচ্ছিল না। অদ্ভুতভাবে খাবার খাওয়ার কোনও ইচ্ছে ছিল না। তারপরেই মায়ের ব্লাড টেস্ট করান অনুপম। সেই রিপোর্টে স্বাভাবিক আসে সব। এরপরে সিটি স্ক্যান করায় করোনা  ধরা পড়ে। এরপরে বাড়ির সকলেই পরীক্ষা করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.