পরপর তিনবার সফলভাবে উৎক্ষেপণ করা হল ‘ধ্রুবাস্ত্র’
এখনও পিছু হাটেনি চিনা সেনা। এখনও লাদাখে মোতায়েন ৪০,০০০ চিনা সেনা। এই পরিস্থিতিতে একের পর এক অস্ত্র বের করে সাজাচ্ছে ভারত। এবার সফলভাবে উৎক্ষেপণ করা হল ভারতের মাটিতে তৈরি অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ‘ধ্রুবাস্ত্র।’
এই মিসাইল বিশ্বের অন্যতম অ্যাডভান্স অ্যান্টি-ট্যাংক ওয়েপন। ওডিশার চাঁদপুর রেঞ্জ থেকে পরপর তিনবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এই মিসাইল।
বুধবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, গত ১৫ জুলাই পরপর দু’বার উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। ১৬ জুলাই ফের পরীক্ষা হয়। জানা গিয়েছে, প্রত্যেক টপ অ্যাটাক মোডে ছোঁড়া হয় এই মিসাইলগুলি। প্রত্যেকবারই সফল হয়েছে এই মিসাইল।
Post a Comment