২০২০-তেই কি আসবে ভ্যাক্সিন? কি বলছে হু - The News Lion

২০২০-তেই কি আসবে ভ্যাক্সিন? কি বলছে হু



কবে আসবে ভ্যাক্সিন? এই বিষয়ে এবার মুখ খুলল ‘হু’।  বুধবার এই প্রসঙ্গে ‘হু’-এর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, করোনার ভ্যাক্সিনের গবেষণার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। শেষ পর্যায়ের ট্রায়াল চলছে কোথাও কোথাও। তবে ২০২১-এর প্রথম দিকের আগে কোনও ভ্যাক্সিনের আশা করা উচিৎ নয়।


 ‘হু’-এর এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান বলেন, সবাই যাতে ভ্যাক্সিন পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে হু। একইসঙ্গে ভাইরাস নিয়ন্ত্রণেও কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি ভ্যাক্সিনের ফেজ-৩ ট্রায়াল চলছে।



কোনোটাই এখনও ব্যর্থ হয়নি। সবগুলিই সুরক্ষা দিচ্ছে ও ইমিউন সিস্টেম তৈরি করেছে। তবে তাঁর কথায়, আগামী বছরের শুরুতে হয়ত আমরা দেখতে পাব যে মানুষকে ভ্যাক্সিন দেওয়া হচ্ছে।  ভ্যাক্সিন প্রসঙ্গে তিনি আরও বলেন, WHO চেষ্টা করছে যাতে ভ্যাক্সিনের প্রোডাকশন বাড়ানো যায়। কারণ তাঁর কথায়, ভ্যাক্সিন শুধুমাত্র ধনীদের জন্য নয়, গরীবের জন্যও, ভ্যাক্সিন সবার জন্য।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.