এবার করোনার থাবা খোদ এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে - The News Lion

এবার করোনার থাবা খোদ এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে




এবার করোনার থাবা খোদ এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে। এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ৩ দিনের আক্রান্ত ১৪২ জন৷ এমনটাই সূত্রের খবর৷  পরিসংখ্যান অনুযায়ী এনআরএস মেডিকেড কলেজ ও হাসপাতালে ১৪২ জন করোনা আক্রান্ত৷ এদের মধ্যে রয়েছে রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী৷



সবার করেনা রিপোর্ট পজিটিভ এসেছে৷  এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, রবিবার দিন করোনা সংক্রামিত হয়েছেন মোট ৬৬ জন। যার মধ্যে রয়েছেন ৬২ জন রোগী, একজন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং একজন প্রশাসনিক কর্মকর্তা। 




এরপর সোমবার রোগী এবং অন্যান্য আক্রান্তের সংখ্যা ৩৪ জন। এরপর মঙ্গলবার ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ জন। তিন দিনে মোট আক্রান্ত ১৪২ জন৷  এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে এখন বড় চ্যালেঞ্জ, এত সংখ্যক করোনা পজিটিভ কে কোথায় পাঠাবেন৷ কোন কোভিড হাসপাতালে বেড পাবেন৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.