চাঙ্গা হতে শুরু করেছে সোনার দাম - The News Lion

চাঙ্গা হতে শুরু করেছে সোনার দাম





টানা এক সপ্তাহ সোনার দাম পড়ার পর,এবার খানিকটা চাঙ্গা হতে শুরু করেছে। সোমবার ১৩ জুলাই বাজার খুলতেই এগিন সোনার দর একটু বাড়তে দেখা যায়। সোনার দর আজ এদিন সকালে সোনার দর ৯৫ পয়েন্ট বাড়তে শুরু করেছে।





পরবর্তীকালে দুপুরের দিকে সোনার দর ১৫৩ পয়েন্ট পর্যন্ত ,বেড়ে যায়। ফল ৫ অগাস্টের ডেলিভারির সোনা এদিন ৪৯,০১৬ টাকা হয়েছে ১০ গ্রামের সাপেক্ষে। ফলে সোনা যেখানে কয়েকদিন আগেই ৪৮ হাজারের নিচে যেতে শুরু করেছিল, তা ওখন আবার ৫০ হাজারের কাছাকাছি চলে গিয়েছে।






রুপোর দাম রুপোর দাম গত কয়েকদিনে খানিকটা চাঙ্গা হওয়ার দিকে এগিয়ে গিয়েছে। ১ কেজিতে এদিন রুপোর দাম ১.২০ শতাংশ বেড়ে যায়। ফলে টাকার হিসাবে ১ কেজিতে রুপোর দাম ৬১৮ টাকা বেড়ে যায়। ফলে এক কেজিতে রুপোর দাম ৫১,৯৮০ টাকা হয়েছে।






কলকাতায় সোনার দাম এদিন সকালে কলকাতায় সোনার দাম ছিল ২৪ ক্যারেটে ৪৯, ৬৫০ টাকা। ২২ ক্যারেটে দাম ছিল ৪৮, ০৮০ টাকা। ফলে গোটা বিশ্বে সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে কলকাতাতেও সোনার দাম ৫০ হাজার ছুঁই ছুঁই।





দেশের অন্যান্য শহরে সোনার দাম চেন্নাই এদিনও ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ২৪০ টাকা দেখেছে। মুম্বইতে এদিন ২৪ ক্যারেট সোনার দাম ৪৯,০০০ টাকা ছিল। রাজধানী দিল্লিতে সোনার দাম ৪৯,০৫০ টাকা হয়েছে। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫০,৬৫০ টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.