করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ৩০৯৯ - The News Lion

করোনায় বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ৩০৯৯




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৯১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৭০৩ জন।




আজ সোমবার দুপুরে ঢাকার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।





বাংলাদেশে করোনার সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.