হিঙ্গলগঞ্জ নাবালিকার বিয়ে রুখলো পুলিশ
হিঙ্গলগঞ্জ নাবালিকার বিয়ে রুখল পুলিশ। সমস্ত আয়োজন ভেস্তে দিয়ে বসিরহাটের হিঙ্গলগঞ্জের ৪
নম্বর স্যান্ডেলের বিল এলাকায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ। পুলিশ জানিয়েছে, হিঙ্গলগঞ্জ
স্যান্ডেলের বিল গ্রামের এক নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল গাবতলী গ্রামের এক যুবকের
সঙ্গে।
বিয়ে উপলক্ষে রবিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল ওই নাবালিকার বাড়িতে।
এদিন দুপুরে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়েছিল পাত্র ও পাত্রপক্ষের অতিথিরা। গোপন সূত্রে খবর
পেয়ে বিয়ে বাড়িতে পৌঁছে যায় চাইল্ড লাইনের কর্মী। চাইল্ড
লাইনের পক্ষ থেকে বিষয়টি হিঙ্গলগঞ্জ বিডিও ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে জানানোর পর
যৌথভাবে ওই নাবালিকার বাড়িতে হানা দেওয়া হয়। বিয়ে শুরু হওয়ার আগেই তা রুখে দেয়
পুলিশ।
খুলে দেওয়া হয়
বিয়ের জন্য বাধা প্যান্ডেল।মেয়ে সাবালিকা হতে মাত্র আড়াই মাস বাকি থাকতে মেয়ের বিয়ে ঠিক করায় পরিবারের সঙ্গে কথা
বলেন প্রশাসনের আধিকারিকরা। শেষ পর্যন্ত নাবালিকার পরিবারের পক্ষ থেকে মুচলেকা
দিয়ে বিয়ে বন্ধের সিদ্ধান্ত জানান পরিবারের লোকেরা।

Post a Comment