মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বাধলো গণ্ডগোল, গুলিতে নিহত ২
ঢাকা প্রতিনিধি : মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বাংলাদেশের খুলনায় প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মশিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম শেখ (৬০) ও গোলাম রসুল শেখ (৩০)।আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এ হামলা চালায় প্রতিপক্ষরা। পরে গুলিতে হতাহতের ঘটনা ঘটে।শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। এছাড়া হামলাকারীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

Post a Comment