করোনা গবেষণায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিল গেটস, জানুন বিস্তারিত - The News Lion

করোনা গবেষণায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিল গেটস, জানুন বিস্তারিত




বিশ্বে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। কোথায় এর শেষ কেউ জানে না। যদিও গোটা বিশ্বের তাবড় তাবড় গবেষকরা কাজ চালাচ্ছেন ভ্যাকসিন নিয়ে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি। এরই মধ্যে ভারতীয় গবেষকদের পাশে দাঁড়ালেন প্রাক্তন মাইক্রোসফট কর্তা বিল গেটস।






তাঁর মতে, ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলো গোটা বিশ্বের জন্য করোনার প্রতিষেধক উৎপন্ন করতে পারে।গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন বিল গেটস। সেখানে তিনি বলেছিলেন, করোনা সংকটের মোকাবিলায় ভারতের ভূমিকা প্রশংসনীয়। লকডাউনের বিধিনিষেধ মেনে চলা হোক বা ভ্যাকসিনের গবেষণা, সব ক্ষেত্রেই ভাল কাজ করছে ভারত।





বিল গেটস বলেছেন, করোনা মোকাবিলা করা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। এত বড় দেশ, তার এত বিপুল জনসংখ্যার মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো সহজ ব্যাপার নয়। সেই কাজ দক্ষতার সঙ্গেই করেছে এবং করার চেষ্টা করছে ভারত।





বিল গেটস জানিয়েছেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে দারুণ কাজ করছে ভারতের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি সংস্থাগুলো। ভারতে যে পরিমাণ ভ্যাকসিন ও ওষুধ তৈরি হয়, বিশ্বের কোনও দেশে তেমনটা হয় না বলেই দাবি বিল গেটসের। তাঁর মতে, ভারত ই, ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, জাইদাস ক্যাডিলা খুব ভাল কাজ করছে।



গেটস বলেছেন, “আমি অভিভূত যে, ভারত শুধু নিজের কথাই ভাবছে না। সারা বিশ্বে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.