ভারতে করোনা সংক্রমণ ১০ লক্ষ ছাড়ালো - The News Lion

ভারতে করোনা সংক্রমণ ১০ লক্ষ ছাড়ালো





ভারতে  করোনা সংক্রমণ ১০ লক্ষ ছাড়ালো।  গত ১৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজারেরও বেশি মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে যদিও দাবি করা হয়েছে ভারতের সুস্থতার হার অ্যাক্টিভ কেসের থেকে দ্বিগুণ।





গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত যা রেকর্ড। যার জেরে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,০২,৭০৭ জন। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে।





স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর করোনা সংক্রমণে সুস্থতার হার অ্যাকটিভ কেসের থেকে অনেকটাই বেশি। প্রায় দ্বিগুণ বলা চলে। ভারতের অ্যাক্টিভ কেসের সংখ্যা এখন ৩,৪১,৪৭৭। আর সুস্থতার সংখ্যা ৬,৩৫,৫৪১। এ






ইতিমধ্যেই করোনা টীকার মানব দেহে ক্লিনিকাল ট্রায়াল শুরু  হয়ে গিয়েছে। ১৫ অগাস্টের মধ্যে ভারতের হাতে করোনা টীকা চলে আসবে বলে দাবি করেছে আইসিএমআর। অন্যদিকে রাশিয়াও করোনা টীকার হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে।







এদিকে করোনা সংক্রমণ সেপ্টেম্বর মাসে আরও বাড়বে বলে দাবি গবেষকদের। ভারতে প্রায় দেড় লাখ লোক মারা যাবে করোনা সংক্রমণে এমনই দাবি করেছেন গবেষকরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.