কিভাবে বাড়িতে বানাবেন আমের শরবত - The News Lion

কিভাবে বাড়িতে বানাবেন আমের শরবত



উপকরণঃ

১. পাকা আম- ৩টি
২. কাঁচা আম- ১টি বড়
৩. চিনি- আন্দাজ মতো
৪. নুন- এক চিমটি
৫. বরফ ও ঠাণ্ডা জল




প্রণালীঃ

পাকা আমের পাল্প বের করে নিন। কাঁচা আম হালকা ভাপিয়ে নিয়ে ব্লেন্ড করে নিন। এবার দু’রকম আম একসঙ্গে মিশিয়ে আরেকবার ব্লেন্ড করুন। নন-স্টিক প্যানে পুরো পাল্পটা ঢেলে কম আঁচে জ্বাল দিন। জল কমে এলে, ঠাণ্ডা করে ছাঁকনিতে ছেঁকে নিন। ঘন মসৃণ মন্ডটি একটু চেখে নেবেন। স্বাদ অনুযায়ী নুন ও চিনি মেশান।

এবার বরফ ও ঠাণ্ডা জল মিশিয়ে গ্লাসে পরিবেশন করুন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.