সুশান্তকে নিয়ে করা মন্তব্য প্রমান না করতে পারলে নিজের পদ্মশ্রী ফিরিয়ে দেবেন, কঙ্গনা - The News Lion

সুশান্তকে নিয়ে করা মন্তব্য প্রমান না করতে পারলে নিজের পদ্মশ্রী ফিরিয়ে দেবেন, কঙ্গনা





 সুশান্তের  আত্মহত্যা পর কঙ্গনা নিজের ঝুলি থেকে বেশ কিছু ভিডিও বের করেছিলেন সিনে জগতের কিছু বিখ্যাত নামের বিরুদ্ধে অভিযোগ তুলে।  কঙ্গনাকে নিজের ব্যক্তিগত জীবনে যে পরিমান সমস্যা এবং প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছে সেই নিয়েও মুখ খুলেছিলেন তিনি। তিনি বোধহয় একমাত্র অভিনেত্রী ছিলেন যিনি সরাসরি সুশান্তের মৃত্যু আত্মহত্যা না পরিকল্পনা মাফিক খুন সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন।




এবার তিনি স্পষ্ট বলে দিলেন তার বলা প্রতিটা বক্তব্য প্রমান করতে না পারলে ভারত সরকারের দেওয়া শ্রেষ্ঠ পুরস্কার তিনি ফিরিয়ে দেবেন।   কঙ্গনা আরও জানালেন, মুম্বাই পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু তিনি মানালিতে থাকার কারণে সেদিন হাজিরা দিতে পারেননি।  তিনি জানিয়েছিলেন পুলিশের তরফে কেউ তার বয়ান রেকর্ড করতে আসতে পারে। তবে এরপর পুলিশের তরফে তাকে কিছু জানানো হয়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.