রান্না করা সোজা অথচ স্বাদে অতুলনীয় ইলিশ ও আমের যুগলবন্দী - The News Lion

রান্না করা সোজা অথচ স্বাদে অতুলনীয় ইলিশ ও আমের যুগলবন্দী




উপকরণঃ

১. ইলিশ মাছ- ৪ টুকরো

২. কাঁচা আমের তেল- ৪ চামচ

৩. সাদা সর্ষে বাটা- ১ চামচ

৪. কালো সর্ষে বাটা- ১ চামচ

৫. পোস্ত বাটা- ১ চামচ

৬. আম তেলের আম- ২ চামচ (থেঁতো করা)

৭. কাঁচালঙ্কা বাটা- ৩ চামচ

৮. চেরা কাঁচালঙ্কা- ৪ টি

৯. হলুদ গুঁড়ো- আধ চা চামচ

১০. সর্ষের তেল- ৩ চামচ

১১. ফোড়নের জন্য- কালো জিরে ১ চা চামচ

১২. নুন- আন্দাজ মতো




প্রণালীঃ

কড়ায় সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো ইলিশ মাছ একদম হালকা করে সাঁতলে নিন। মাছ তুলে রেখে ওই তেলেই কালো জিরে ও দু’টি কাঁচালঙ্কা ফোড়ন দিন। বাটা মসলা, অল্প হলুদ ও নুন দিয়ে কষিয়ে নিন। এবার মাখা আমটুকু দিয়ে আরেকটু কষান। যতটুকু ঝোল দরকার, ততটুকু ফুটন্ত জল দিন। ঝোল ফুটে উঠলেই মাছ ছেড়ে দিন। আঁচ কমিয়ে মিনিট পাঁচেক ফোটান।
নামানোর আগে কাঁচা আমের তেল আর চেরা কাঁচালঙ্কা উপর থেকে দিয়ে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.