চট জলদি বানিয়ে ফেলুন লেমন রাইস - The News Lion

চট জলদি বানিয়ে ফেলুন লেমন রাইস



উপকরণঃ

১-১/২ কাপ চাল

২ টেবিল চামচ লেবুর রস

১ চা চামচ হলুদ

২৫ গ্রাম খোসা ছাড়ানো চীনে বাদম

৫-৭ টা কারি পাতা

২টি শুকনো লংকা

৪টি কাচা লংকা কুচি

১টি পেয়াজ কুচি

১/৪ কাপ গোটা ধনে

১/২ কাপ নারকেল কোড়া

লবন পরিমান মতো

৩ টেবিল চামচ তেল

১ টেবিল চামচ গোটা মুগ




প্রনালী ঃ

প্রথমে চাল ধুয়ে, ৩ ঘন্টার জন্যে একটি পাত্রে জলে ভিজিয়ে রাখুন।

এবার গ্যাসে একটি কড়াই বসান।  কড়াই গরম হলে তাতে তেল দিন। প্রথমে গোটা মুগ, গোটা  ধনে ও শুকনো লংকা কারি পাতা ফোড়ন দিন।

অন্য দিকে চাল বসিয়ে দিন, ভাত রান্না করার জন্য।

ফোড়ন গুলো ফেটে সুগন্ধ বের হতে শুরু করলে পেয়াজ কুচি দিয়ে দিন।





পেয়াজ হালকা বাদামী হয়ে আসলে তার মধ্যে একে একে কাচা লংকা, চিনে বাদাম দিয়ে দিন।

অন্য দিকে ভাত হয়ে গেলে ফ্যান ঝড়িয়ে নিন।

পেয়াজ, চিনে বাদাম ভাজা হয়ে গেলে এই মিশ্রনের মধ্যে ভাত দিন, পরিমান মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

সবটা ভালো করে ২ মিনিট রান্না করুন এবং তার পর নারকেল কোড়া ও লেবুর রস ছড়িয়ে দিন ও আরও একবার ভালো মতো মিশিয়ে নিন। বেশ তাহুলেই তৈরি আপনার লেমন রাইস।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.