সুন্দরবনের বিভিন্ন ব্লকে সূচনা হল বনমহোৎসব
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিভিন্ন ব্লক গুলিতে সূচনা হল বনমহোৎসব।বুলবুল এবং আমফানের প্রবল ঝড়ে ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতি হয় সুন্দরবনের ম্যানগ্রোভ বা বাদাবনের ।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষতিপূরণের জন্য সারা সুন্দরবন জুড়ে ৫ কোটি ম্যানগ্রোভ গাছের চারা বসানোর জন্য নির্দেশ দেন।এদিন সুন্দরবনের দুলকি তে ম্যানগ্রোভ গাছের চারা বসানো কাজ শুরু।
আগামী দু'মাসের মধ্যেই ৫কোটি ম্যানগ্রোভ চারা সুন্দরবনের এগারটি ব্লকের ২৫০০হেক্টর জমিতে এই চারা বসানো হবে ।নদীর ফাঁকা চর গুলিতে, এই ম্যানগ্রোভ বসানো হচ্ছে।পাশাপাশি সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানেও এই গাছ বসানো হবে।ফলে আগামী দু'মাসের মধ্যে শেষ হবে এই কাজ।
আর এই দু মাস সুন্দরবনের ম্যানগ্রোভ চারা বসানোর কাজে ৮ লক্ষ ১২ হাজার শ্রম দিবস তৈরি হবে।ফলে গ্রামের অসংখ্য শ্রমিক মজুর,পরিযায়ী শ্রমিকরা যারা খেতে খামারে কাজ করেন তেমন গ্রামীণ মহিলা এবং পুরুষ উপকৃত হবেন । ম্যানগ্রোভ লাগানোর পাশাপাশি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং ২৪ পরগনা বনবিভাগ দক্ষিণের পক্ষে প্রায় দেড় লক্ষ নারিকেল চারা সঙ্গে আম, জাম, কাঁঠাল, সফেদা গাছের চারা বিতরণ করা হচ্ছে।
এদিন সুন্দরবনের দুলকি গ্রামের পাশে বিদ্যা নদীর এক কিলো মিটার চরে ম্যানগ্রোভ গাছের চারা বসানো হয়।এখানকার গ্রামীণ মহিলা এবং পুরুষ শ্রমিকদের সঙ্গে গাছ বসালেন বনদপ্তর এর আধিকারিকরা।এই সঙ্গে বাসন্তী,ঝড়খালি,নামখানা,ভগবতপুর সহ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ম্যানগ্রোভ গাছের চারা ও বীজ বসানোর হয়।
এদিন সুন্দরবনের বিদ্যাতে গ্রামবাসীদের মধ্যে নারিকেল চারাও বিতরণ করা হয় পরিবেশ সচেতন ও সবুজ রক্ষার্থে।এদিন জেলা শাসক পি উলগানাথ,সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সুধীর দাস,ডিএফও সন্তোষসা জি আর,এডিএফও,বনকর্মী,রেঞ্জার সহ মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের জব কার্ডের বেনিফিসিয়ারি কোমড় বেঁধে নেমে ম্যানগ্রোভ গাছের চারা রোপণের কাজে।
পাশাপাশি এদিন সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের মহিলারা কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে ক্যানিং মাতলা নদীর পাড়ে।

Post a Comment