পুরুলিয়ার মান বাজারে শহীদ কানু মুর্মুর মূর্তি ভাঙার অভিযোগ
হুল দিবসের মধ্যেই সাঁওতাল বিদ্রোহের নায়ক শহীদ কানু মুর্মুর মূর্তি ভাঙ্গার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পা মানবাজারে। বুধবার সকালে কানু মুর্মুর মূর্তি ভাঙাচোরা অবস্হায় পড়ে থাকতে দেখা যায়।
বিজেপির বিরুদ্ধেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে পুরুলিয়া জেলা তৃণমুল। তৃণমূলের দাবি,বিজেপির মুর্তি ভাঙ্গা এখন রাজনৈতিক কাজ হয়ে গিয়েছে। সাহিত্য, সংস্কৃতি বিজেপি কিছুই বোঝে না। ঠিক সময়ে এই ঘটনার কড়া জবাব দেবেন আদিবাসী সহ সাধারন মানুষ।
মূর্তি ভাঙ্গার ঘটনার কড়া নিন্দা করে মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, “ আমরা হতবাক হয়ে যাচ্ছি একজন সাঁওতাল বিদ্রোহের শহীদ নায়কের মূর্তিকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই কাজ বিজেপি করেছে। বিজেপি ছাড়া এই ধরনের কাজ কেউ করতেই পারে না।"

Post a Comment