বাংলায় ধেয়ে আসছে মহা দুর্যোগ, জানুন বিস্তারিত
বাংলায় ধেয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ। উত্তরবঙ্গের জন্য ফের অতিবর্ষণের সতর্কবার্তা দিলো আবহাওয়া দফতর। ১ জুলাই থেকে ৫ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিবর্ষণ হতে পারে বলে, আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশ দিয়ে মৌসুমী অক্ষরেখা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রয়েছে আর্দ্রতার আক্রমণ।আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, ১ জুলাই থেকে ৫ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়ে বৃষ্টি শুরু হচ্ছে ১ জুলাই থেকে। এরপর ২৪ থেকে ৪৮ ঘন্টা উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভারী বৃষ্টি, সঙ্গে কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। এরপরের ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৮ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর থেকে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অতিবৃষ্টির ফলে দার্জিলিং এবং কালিম্পং-এ ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে। রাস্তা কর্দমাক্ত হয়ে যেতে পারে। এই দুই জেলায় ধসের জেরে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। অতিবৃষ্টির ফলে নদীগুলির জলস্তর ব্যাপক বৃদ্ধি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।

Post a Comment