সাগর দত্ত কোভিড হাসপাতালে উত্তেজনা - The News Lion

সাগর দত্ত কোভিড হাসপাতালে উত্তেজনা




মঙ্গলবার সকাল থেকে সাগর দত্ত কোভিড হাসপাতালে সুপারকে ঘেরাও করে উত্তেজনা।  অভিযোগ, কোভিড ওয়ার্ডে পর্যাপ্ত নার্স না থাকায় একেকজন নার্সকে পিপিই পড়ে ১০-১২ ঘন্টা ডিউটি করতে হচ্ছে৷ অন্যান্য হাসপাতালের মত ৭ দিন ডিউটি ৭ দিন ছুটি দিতে হবে৷



এছাড়া গ্রুপ ডি স্টাফও কম৷ ওয়ার্ডে পর্যাপ্ত সাফাই কর্মীও নেই৷ তাই অস্বাস্থ্যকর পরিবেশে নার্সদের কাজ করতে হচ্ছে৷  এর প্রতিবাদে মঙ্গলবার সুপারকে ঘেরাও করে রাখে নার্সিং স্টাফরা৷



দিনভর দফায় দফায় আলোচনার পরেও মেলেনি কোনও সমাধানসূত্র৷  এই বিষয় সাগর দত্ত কোভিড হাসপাতালে সুপার সংবাদমাধ্যমকে জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.