৩১ জুলাই বাজাজ ফিনান্সের চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন রাহুল বাজাজ - The News Lion

৩১ জুলাই বাজাজ ফিনান্সের চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন রাহুল বাজাজ



৩১ জুলাই বাজাজ ফিনান্সের চেয়ারম্যান পদ থেকে সরে যাচ্ছেন রাহুল বাজাজ । সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার বম্বে স্টক এক্সচেঞ্জে একথা জানানো হয়েছে। তবে রাহুল বাজাজ ওই কোম্পানির নন ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ চালাবেন বলে জানানো হয়েছে।  ১ অগস্ট থেকে তার জায়গায় ওই পদে আসছেন তারই ছেলে সঞ্জীব বাজাজ , বর্তমানে তিনি রয়েছেন এই সংস্থার ভাইস চেয়ারম্যান পদে।




 সঞ্জীব বাজাজই হলেন বাজাজ ফিনসার্ভ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং বাজাজ অ্যালায়েন্সের চেয়ারম্যান।  বাজাজ ফিনান্সের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল বাজাজ , কোম্পানির নন এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং যিনি একেবারে কোম্পানির জন্ম লগ্ন ১৯৮৭ সাল থেকে এবং গত পাঁচ দশক ধরে এই শিল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত, উত্তরাধিকার পরিকল্পনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংস্থার পরিচালক মন্ডলীর বৈঠকে এদিন সঞ্জীব বাজাজের নতুন নিয়োগকে অনুমোদন দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.