ভ্যাকসিনের কোনও পার্শক্রিয়া নেই তো, কি জানাচ্ছে অক্সফোর্ড - The News Lion

ভ্যাকসিনের কোনও পার্শক্রিয়া নেই তো, কি জানাচ্ছে অক্সফোর্ড




সোমবারই সামনে এসেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। কিন্তু এতো দ্রুততার সাথে আসায় এখন অনেকেরই মনে একটাই প্রশ্ন, এই ভ্যাক্সিন নিরাপদ তো, এর কোনও  প্রতিক্রিয়া নেইতো। তবে অক্সফোর্ডের অধ্যাপক অ্যান্ড্র পোলার্ড জানিয়েছেন, সব নিরাপত্তার কথা মাথায় রেখেই দ্রুত গতিতে ভ্যাক্সিন তৈরি করা হচ্ছে।  তিনি জানিয়েছেন, দ্রুত ভ্যাক্সিন তৈরি করতে যাতে মান খারাপ না হয়, সেদিকে নজর দেওয়া হয়েছিল, কোনও শর্টকাট নেওয়া হয়নি।



তবে এখনই খুব বেশি ডেটা হাতে নেই, বলে দীর্ঘদিন পর এর কী প্রভাব থাকবে তা বলা যাচ্ছে না। যদিও আগামিদিনে সেদিকেই নজর রাখবে অক্সফোর্ডের টিম।  তবে তাঁরা ঠিক দিকে যাচ্ছেন বলেই আশা প্রকাশ করছেন।  তিনি আরও জানিয়েছেন, অক্সফোর্ডের গবেষকরা প্রথম মাইলস্টোন পার করে ফেলেছেন। এবার প্রোডাকশনের দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।  তিনি বলেন, ‘আমরা প্রথম বড় মাইলস্টোনে পৌঁছে গিয়েছি। যাতে দেখা যাচ্ছে যে ভ্যাক্সিনটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। তবে এখনও আমাদের প্রমাণ করতে হবে যে এই ভ্যাক্সিন মানুষকে সুরক্ষা দিতে সক্ষম।’   




তিনি আরও বলেন, এই ভ্যাক্সিন কেমন সাড়া দিচ্ছে, তা জানতে আরও কিছুটা সময় লাগবে। বিশেষত বয়স্ক মানুষের ক্ষেত্রে তা জানাটা জরুরি।    তবে গবেষকদের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হল প্রোডাকশন। এত বেশি মাত্রা ভ্যাক্সিন উৎপাদন করতে হবে যাতে গোটা পৃথিবীর কাছে তা পৌঁছে যেতে পারে।  অক্সফোর্ডের গবেষণা থেকে প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে, তাতে জানা যাচ্ছে যে এই ভ্যাক্সিন নিরাপদ, কোনও প্রতিক্রিয়া নেই। এছাড়া, ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে বলেও জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.