অমিতাভের দ্রুত করোনা মুক্তির কামনায় চললো পুজো পার্বণ, চললো হোম যজ্ঞ - The News Lion

অমিতাভের দ্রুত করোনা মুক্তির কামনায় চললো পুজো পার্বণ, চললো হোম যজ্ঞ





করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। শনিবার রাতে এই খবর ছড়িয়ে পড়তেই দেশব্যপী অমিতাভ ভক্ত এবং অনুরাগীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। দ্রুত অমিতাভের সুস্থতার কামনা করে সামাজিক মাধ্যমগুলিতে শুভ কামনার ঢল নেমেছে।





পাশাপাশি অমিতাভের সুস্থতা কামনা করে দেশব্যাপী পুজো পার্বন এবং হোম যজ্ঞেরও আতোজন করা হলো। যেখানে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ রাজ্যও। অমিতাভ বচ্চন ফ্যান্স ক্লাব এর উদ্যোগে কলকাতা সংলগ্ন  দক্ষিণ দমদম এর বেদিয়াপাড়া কাঠপোল এলাকায় একটি যজ্ঞের আয়োজন করা হল।







বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন গতকালই করোনায় আক্রান্ত হন এমন খবর চাউর হতেই উদ্বেগে কার্যত রাত জাগেন দক্ষিণ দমদম এর অমিতাভ বচ্চন ফ্যান্স ক্লাব এর সদস্যরা। রাতভর অমিতাবের শারিরীক অবস্থার খোজ খবর জানতে সমানে টিভির রিমোট ঘোরাতে থাকেন।





এরপর  তারা রাতারাতি সিদ্ধান্ত নেয় অমিতাভ বচ্চনের মঙ্গল কামনায় এবং তার করোনা মুক্তির উদ্দেশ্যে যজ্ঞ করা হবে। সেই মত রবিবার  দুপুরে দক্ষিণ দমদম এর বেদিয়াপাড়ার কাঠপোল এলাকায়যজ্ঞ করা হয়।






অন্যদিকে,  গতকাল অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার পরে রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের  বিভিন্ন জায়গায় তার সুস্থতার জন্য পুজো যজ্ঞের আয়োজন করা হয়।







 এদিন সকালে কলকাতার শ্যামবাজার মেট্রোর পাশে একটি শিবমন্দিরে অমিতাভ বচ্চনের সুস্থ কামনার জন্য হোম যজ্ঞ সহ পুজো করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.