বিজেপি নেতারা আমফান দুর্নীতির টাকা খেয়েছেন, দাবি জ্যোতিপ্রিয়র
উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা আমফান দুর্নীতির টাকা খেয়েছেন এবং সেই টাকা তারা ফেরত দিচ্ছে না এমনই অভিযোগ তুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দাবি করেন, তার কাছে লিস্ট আছে বনগাঁ, বসিরহাট এবং ব্যারাকপুর অঞ্চলের বিভিন্ন বিজেপি নেতা আছে যারা আম পানের টাকা খেয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বিজেপি নেতারা এমনই অভিযোগ।
অন্যদিকে হিন্দু ধর্মের অন্যতম দেবতা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নামে সোশ্যাল সাইটে অশালীন মন্তব্য করেছেন ত্রিপুরার বেশ কয়েকজন যুবক, এমনই অভিযোগ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এবং তার পরিপ্রেক্ষিতে উত্তর ২৪ পরগনা জেলার প্রতিটি থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি থানায় লিখিত অভিযোগ হয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি শাসক দলে থাকার সত্বেও কেন এদের বিরুদ্ধে কোন স্টেপ নিচ্ছে না সরকার। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে অশালীন মন্তব্য কারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে তিনি নিজে বিধান নগর থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন।

Post a Comment