কীভাবে করোনা আক্রান্ত হলেন গোটা বচ্চন পরিবার? - The News Lion

কীভাবে করোনা আক্রান্ত হলেন গোটা বচ্চন পরিবার?



অমিতাভের পর করোনা আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে অভিষেক বচ্চনও। শনিবার রাতে তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সদস্য ও স্টাফদেরও পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই অমিতাভর বাংলোর বাইরে কনটেনমেন্ট জোনের নোটিস দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।




 বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। রবিবার সকালেই প্রতীক্ষা, জলসা ও জন্নত – বচ্চন পরিবারের এই তিনটি বাংলো জীবাণুমুক্ত করছে বৃহন্মুম্বই পুরসভা। পুরসভার তরফে বচ্চন পরিবারের সংস্পর্শে আসা ৩০ জনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই খবর শনিবার রাতে প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে সবাই।


  সবার একটাই প্রশ্ন, কীভাবে আক্রান্ত হল গোটা বচ্চন পরিবার। কীভাবে পরিবারের একের পর এক সদস্যের মধ্যে ছড়িয়ে পড়ল মারণ এই সংক্রমণ? আর সেটাই এখন খুঁজে বার করাটা চ্যালেঞ্জ পুরসভার আধিকারিকদের। কারণ লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই নিজেকে ঘরবন্দি রেখেছেন অমিতাভ।


  সম্প্রতি বাড়ির বাইরে বেরিয়েছেন এমনও কোনও খবর নেই। বরং বারবার সবাইকে করোনা নিয়ে সবাইকে সতর্ক করেছেন। তবে কাজের সূত্রে বাইরে বের হন অভিষেক ও বচ্চন পরিবারের কর্মচারীরা। তাঁদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান।     



বচ্চন পরিবারের ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন, ডাবিং স্টুডিও থেকে অভিষেকের সংক্রমণ হয়েছে। কারণ গত কয়েকদিন ধরে একটি সিনেমার কাজের সূত্রে প্রত্যেকদিনই ডাবিংয়ে যাচ্ছিলেন জুনিয়ার বচ্চন। স্টুডিওতে গিয়ে ডাবিং চালিয়ে যাচ্ছিলেন। সেখান থেকেই করোনার সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।অভিষেকের থেকেই সংক্রমিত অমিতাভ বলে অনুমান। যদিও বচ্চন পরিবার থেকে সরাসরি এ বিষয়ে কিছু বলা হয়নি এখনও পর্যন্ত।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.