হাসপাতালে স্থিতিশীল আছেন অমিতাভ, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী - The News Lion

হাসপাতালে স্থিতিশীল আছেন অমিতাভ, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী




অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসার পর থেকেই উদ্বিগ্ন ভক্তরা। তবে অমিতাভের শারিরীক অবস্থা সম্পর্কে  মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, ভালো আছেন অমিতাভ।





তিনি জানিয়েছেন, অমিতাভের কোনও উপসর্গ নেই অর্থাৎ তিনি উপসর্গবিহীন করোনায় আক্রান্ত। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যান্য অসুস্থতা থাকায় অমিতাভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.