বচ্চন পরিবারের আসল করোনা পরীক্ষা হবে আজ
বলিউডে একই সঙ্গে করোনায় আক্রান্ত অমিতাভ ও অভিষেক বচ্চন। তাঁরা দু’জনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। তবে জানা গিয়েছে, শনিবার অ্যান্টিজেন টেস্ট হয় বচ্চন পরিবারের। আর তাতেই অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেকের পজিটিভ রিপোর্ট এসেছে।
যদিও জয়া, ঐশ্বর্যা, আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। তবে সূত্রের খবর, রবিবার হবে করোনা পরীক্ষা।
শনিবার শুধুমাত্র অ্যান্টিজেন টেস্ট হয়েছেন তাঁদের। অর্থাৎ র্যাপিড টেস্ট, যাতে ১-২ ঘণ্টার মধ্যেই রিপোর্ট চলে আসে। রবিবার আসল পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
Post a Comment