করোনা আক্রান্ত অভিনেতা অভিষেক বচ্চনও - The News Lion

করোনা আক্রান্ত অভিনেতা অভিষেক বচ্চনও



বিগ বি অমিতাভ বচ্চনের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও। তাঁরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদিন নিজেই ট্যুইট করে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিষেক।



তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের কথা এখনও জানা যায়নি। তবে তাঁদের সংস্পর্শে আসা প্রত্যেকেরই টেস্ট করা হচ্ছে। অভিষেক জানিয়েছেন, তাঁর ও তাঁর বাবার দু’জনেরই সামান্য উপসর্গ রয়েছে। অযথা প্যানিক ছড়াতে বারণ করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.