হাওড়ায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে, আমফানে বিপর্যস্তদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বুধবার হাওড়ায় বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা।
এদিন হাওড়া ময়দান, দাশনগর, বালি - দূর্গাপুর সহ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচি হয়। হাওড়া ময়দান চত্বরে হাতে পোস্টার নিয়ে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখে লাইন করে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিজেপি যুব মোর্চার কর্মীরা।

Post a Comment