বাড়ছে নাইলন সুতোয় জট, আক্রান্ত হচ্ছে মানুষ থেকে পশু পাখি
বর্তমানে লক ডাউনের জেরে ঘুড়ি ওড়ানোর চল বেড়ে গিয়েছে ।তবে নাইলন সুতো বিড়ম্বনা বাড়াচ্ছে।প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সর্বোপরি সাধারণ মানুষ সচেতন নাইলন সুতোর ভয়াবহতায়। তাহলে তার মধ্যে থেকেও কি ভাবে সাধারণ মানুষের হাতে নাইলন সুতো আসছে ?
কিভাবে কারাই বা ব্যবহার করছে? প্রশ্ন হাজার, উত্তর একটাই নিজেদের সচেতন হতে হবে। জুন মাসের ১৬ তারিখে শান্তিপুরের দুই তরুন সজোরে আছড়ে পড়লো মতিগঞ্জ মোড়ে। সন্ধ্যের সময়, রাস্তার উপর দিয়ে পড়ে থাকা নাইলনের সুতো তে দুর্ঘটনা ঘটে।এলাকাবাসীর তৎপরতায় শান্তিপুর হাসপাতালে থেকে সেদিন কোন রকমে বেঁচে ফিরেছিলেন ঐ দুজন তরুন।
তারপর কয়েকদিন কাটার পর রথের আগেরদিন শৌচাগারে যেতে গিয়ে এক পৌঢ়র নাকের একটা অংশ কেটে ঝুলে গেল, হাসপাতালে গিয়ে সেলাই করে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে শান্তিপুর শহরের বাগানী পাড়ার সঞ্জয় গুহর গলায় পোজ পড়লো একই ভাবে। শুধু তার নিজের জন্য নয় কঠোর হাতে দমন করার জন্য প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
আজ শান্তিপুরের সেচ্ছাসেবী সংগঠনের সদস্য এ ধরনের ঘটনার জন্য বেরিয়ে পড়েছেন শহর থেকে নাইলন সুতো খুজে সেগুলো কে পুড়িয়ে দেওয়ার জন্য। তাদের বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ তো বলতে পারে। কিন্তু অবলা পশুপাখি দিনের পর দিন আক্রান্ত হয়েছে তাই এই উদ্যোগ।

Post a Comment