ইসলামপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা
তৃনমূল পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করল একদল দুস্কৃতী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ ইফতেখার আহমেদকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ও পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রুকিয়া বানুর স্বামী মহম্মদ ইফতেখার আহমেদ ওরফে মাস্টার গুঞ্জরিয়া বাজার এলাকা থেকে হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়।

Post a Comment