ঢাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশু নিহত, বাবা-মাসহ দগ্ধ ৩
ঢাকা প্রতিনিধি : ঢাকায় একটি দ্বিতল বাড়ির নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণের পর দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন শিশুটির পরিবারের অন্য সদস্যরাও। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল আটটা ১৫ মিনিটের দিকে ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ছয় মাস বয়সী নিহত শিশুটির নাম মঈনুল। আহতরা হলেন- তার বাবা জাভেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বোন জান্নাতুল ইসলাম (৪)।আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার কন্ট্রোল রুমে ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।লিমা আরও জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণে দেয়াল ধসে শিশুটি মারা গেছে।

Post a Comment