লকডাউন না মানলে হাজতবাস, মাস্ক না পরলে ১ লাখ টাকা জরিমানা, জানুন বিস্তারিত - The News Lion

লকডাউন না মানলে হাজতবাস, মাস্ক না পরলে ১ লাখ টাকা জরিমানা, জানুন বিস্তারিত






লকডাউন চলাকালীন যে নির্দেশ অমান্য করবে তাঁকে হাজত বাস করতে হবে এবং মাস্ক না পরে বাইরে বেরোলে তাঁকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। করোনা রুখতে লকডাউন নিয়ে এমন সিদ্ধান্ত নিলো ঝাড়খন্ড সরকার।






ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রথম থেকেই রাজ্যবাসীকে করোনা থেকে রক্ষা করতে দাফায় দফায় লকডাউন ঘোষণা করেছে। রাজ্যে একাধিক জায়গায় সংক্রমণ বেড়ে চলায় নতুন করে লকডাউন শুরু করেছে ঝড়খণ্ড সরকার। সপ্তাহে তিনদিন সম্পূর্ণ লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে।






লকডাউন জারি করা হলেও অনেক জায়গাতেই মানুষ তা মানছে না। পুলিস পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে এমন ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে লকডাউন রক্ষায় আইনের সাহায্য নিয়েছে ঝাড়খণ্ড সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েেছ লকডাউন না মানলে পুলিস তাঁকে গ্রেফতার করবে এবং জেল খাটতে হবে তাঁকে। ১ লাখ টাকা জরিমানা শুধু লকডাউন মানলেই হবে না করোনা সচেতনতা প্রয়োজন রাজ্যবাসীর মধ্যে।






মাস্ক পরা দৈনন্দিন অভ্যাসে পরিণত করে ফেলতে হবে। তাই মাস্ক না পরে যাতে কেউ কোনও ভাবেই বাড়ির বাইরে না বেরোন সেকারণে কড়া সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সোরেন সরকার। মাস্ক না পরে বাইরে বেরোলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.