করোনায় বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় ৫০ মৃত্যু, শনাক্ত ২৮৫৬
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হলো। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮০১ জনে। নতুন করে আরও শনাক্ত হয়েছে ২৮৫৬ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়।।অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

Post a Comment