গোটা বিশ্বের করোনা রুখতে পারত চিন, ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প করোনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন গোটা বিশ্বে করোনা ভাইরাসের মারণ সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে পারত একমাত্র চিন। কিন্তু তারা তা করেনি। ইচ্ছাকৃতভাবে গোটা বিশ্বের সামনে সংকট এনে দিয়েছে তারা। এর জন্য তাদের ফল ভোগ করতে হবে।
মঙ্গলবার ট্রাম্প জানান, চিন এই পথ বেছে নিয়েছে। হয় তারা বিশ্বকে সতর্ক করতে পারত মারাত্মক সংক্রমণ সম্পর্কে, নয়তো তারা পুরো তথ্য চেপে যেত।
বেজিং দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে। চিনের অসত্যবাদিতার জন্য বিশ্ব ফল ভুগছে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন। কোটি কোটি মানুষ আক্রান্ত। এই পথ বেছে নিয়ে সঠিক কাজ করেনি চিন। এজন্য চিনের সামনে যে ভবিষ্যত পড়ে রয়েছে, তা সুখকর হবে না।
Post a Comment