সাইকেল চালাতে গিয়ে কব্জিতে চোট পেলেন
করোনার জেরে সিঙ্গাপুরের বাড়িতেই পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতায় ফিরতে পারেননি সে। কিন্তু এর মধ্যেই অঘটন ঘটে গেল। সাইকেল চালাতে গিয়ে চোট পেলেন ঋতুপর্ণা। জানা যাচ্ছে কব্জিতে মোচড় লেগেছে অভিনেত্রীর।
জানা যাচ্ছে, অভিনেত্রী করোনা আবহের মধ্যে নিজেকে সুস্থ রাখতে প্রতিনিয়ত শরীরচর্চা করছেন। আর তার সঙ্গে নিয়মিত সাইক্লিং করছেন । লক ডাউন এ সাইকেল চালানোয় সড়গড়ও হয়ে গিয়েছেন ঋতুপর্ণা। কিন্তু তা সত্বেও বিপত্তি ঘটল! তিনি জানিয়েছেন, সাইকেল চালাতে চালাতে ইউটার্ন নিতে গিয়েছিলেন তিনি। আর তখনই ঘটে বিপত্তি।
সাইকেল সামলাতে না পেরে মোচড় লাগে ডান হাতের কব্জিতে। ডান হাতে তৃতীয় আঙুলে চোট পেয়েছেন ঋতুপর্ণা। আর চোট পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর হাত অবশ হয়ে যায়। তবে হাড়ে চিড় ধরেনি। এমনই জানিয়েছেন ঋতুপর্ণার চিকিৎসক। ঋতুপর্ণার চোট লেগেছে এই খবর তিনি নিজেই টুইট করে জানান। খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। অনেকেই অভিনেত্রীর খোঁজ নেন।
Post a Comment